ভান্ডারিয়ায় ইয়াবা, রামদা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




ভান্ডারিয়ায় ইয়াবা, রামদা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভান্ডারিয়ায় ইয়াবা, রামদা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার




ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবা,রামদা ও মোটরসাইকেলসহ মো. মনির হোসেন কবিরাজ (৩৮)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকল বৃহস্পতিবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভান্ডারিয়ায় শহরের ভূবনেশ^র সেতু সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় র‌্যাব সদস্যরা ১৯৩ পিস ইয়াবা, দুইটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদককারবারি মনির কবিরাজ উপজেলার দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত শাহাজাহান কবিরাজের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপনে সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকেভান্ডারিয়া শহরের ভূবনেশ্বর সেতুর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক কারবারি ও কয়েকজন মাদকসেবি মাদক কেনা বেচা করছিল। এসময় র‌্যাব সদস্যরা সেখানে হানা দিলে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক মোটরসাইকেলসহ মাদক কারবারি মনির কবিরাজকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে প্রথমে ১০পিস ইয়াবা উদ্ধার করে। এর পর মাদক কারবারির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির শয়ন কক্ষে নীল রংয়ের ছোট পলিপ্যাকে রক্ষিত ১৮৩ পিস মোট ১৯৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া মাদক কারবারির শয়ন কক্ষের খাটের নীচে দুইটি রামদা উদ্ধার করে। ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দীন জানান, এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD