বোরহানউদ্দিনে দলবেঁধে ধর্ষণের প্রধান আসামি রিমান্ডে Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




বোরহানউদ্দিনে দলবেঁধে ধর্ষণের প্রধান আসামি রিমান্ডে

বোরহানউদ্দিনে দলবেঁধে ধর্ষণের প্রধান আসামি রিমান্ডে

বোরহানউদ্দিনে দলবেঁধে ধর্ষণের প্রধান আসামি রিমান্ডে




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ মামলার মূল আসামি মো. সাহেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

 

গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে সাহেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, তিন সন্তানের জননীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি সাহেদকে ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের বোরহানউদ্দিন আমলি আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

এর আগে গত রোববার রাতে বোরহানউদ্দিন স্মৃতিপাড়া এলাকায় তিন সন্তানের জননীকে রাস্তা থেকে তুলে নিয়ে সাহেদসহ তিন/চার জন মিলে দলবেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ভিকটিমের স্বামী বাদী হয়ে সাহেদকে প্রধান আসামি করে একই এলাকার সুমন ও ইউছুফের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আলোকে পুলিশ রাতেই প্রধান আসামি সাহেদকে গ্রেপ্তার করে।

 

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, মামলার প্রধান আসামি সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। গ্রেপ্তারকৃত সাহেদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক ও চুরির অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD