সংবাদ শিরোনাম:

বলিউডে অভিনয় করছেন হিরো আলম!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:46:32 am, Thursday, 9 August 2018
  • 165 সংবাদটি দেখা হয়েছে

হঠাৎ করেই ফেসবুকে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন হিরো আলম। এরপর আলোচনায় আসেন সানি লিওনের সঙ্গে অভিনয়ের ইচ্ছা পোষণ করার পর। হিরো তার নিজের দেয়া টাইটেল। হিরো আলম এবার অভিনয় করছেন বলিউডের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায়।মজার ব্যাপার হলো বগুড়া থেকে ঢাকায় সমান তালে ওয়েব নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হন। তার মিউজিক ভিডিও দেখার মতো এই সংবাদেও মানুষ ব্যাপক বিনোদন পেয়েছেন।এবার সরাসরি ঢালিউড থেকে বলিউডে হাজির আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুজব না, ঘটনা সত্য। বলিউডের পূর্ণদৈর্ঘ্য একটি চলচ্চিত্রে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম।বুধবার (০৮ আগস্ট) দুপুরে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। ছবির নাম ‘বিজু দ্য হিরো’।
আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে ভারতের রাঁচি শহরে। ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার।ছবির পরিচালক প্রভাত কুমার বলেন, ‘আমরা এমন একটি ছবি করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। ছবিটিতে তিনি ‘মূক’ চরিত্রে অভিনয় করবেন। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাকে ঘিরে। আমরা হিরো আলমের খোঁজ পাই সোশ্যাল মিডিয়ায়। এরপর ভারতের বেশ কয়েকটি পত্রিকাতেও তার সম্পর্কে প্রতিবেদন দেখি। আমরা যে চরিত্র খুঁজছিলাম মনে হচ্ছিল এটা তিনি করতে পারবেন।’
হিরো আলম বলেন,‘আমি খুবই আনন্দিত। ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে সবাইকে জানাব।’ তবে এখনো জানা যায়নি এই ছবিতে হিরো আলমের বিপরীতে কোন নায়িকা থাকছেন। নির্মাতা জানিয়েছেন, ছবিতে একজন বলিউড অভিনেত্রীকেই দেখা যাবে হিরো আলমের বিপরীতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বলিউডে অভিনয় করছেন হিরো আলম!

প্রকাশের সময় : 03:46:32 am, Thursday, 9 August 2018