বরিশাল র‌্যাবের হাতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল র‌্যাবের হাতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরিশাল র‌্যাবের হাতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার




ভযেস অব বরিশাল//
পটুয়াখালীতে মেয়েকে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে হত্যা মামলার প্রধান আসামি হিরন গাজীকে নারায়নগঞ্জের ফতুল্লা থেকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক প্রেসব্রিফিং করে এ তথ্য জানানো হয়েছে।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মো.মাসুদ রানা  জানান, বরগুনা উপজেলার আমতলী উপজেলার গাজীপুরা গ্রামের নিহত আলী হোসেনের মেয়ে সুমাইয়াকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উক্ত্যক্ত করতো হিরন গাজী। গত ৬ সেপ্টেম্বর আবারো উক্ত্যক্তের ঘটনা ঘটলে সুমাইয়ার বাবা আলী হোসেন হিরন গাজীকে এর কারন জানতে চায়। এ ঘটনার জেরে গত ২৭ সেপ্টেম্বর হিরন গাজী পরিকল্পিতভাবে মোটর সাইকেল চাপা দিয়ে আলী হোসেনকে হত্যা করে। পরের দিন নিহত আলী হোসেনের স্ত্রী আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান- চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামীকে আটকের বিষয়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সে ফতুল্লা এলাকায় অবস্থান করছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে ফকির গার্মেন্সের এক নম্বর গেট থেকে আটক করে র‌্যাব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD