বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো নতুন ২টি বাস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:04:17 am, Friday, 21 September 2018
  • 37 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ॥
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়েছে আধুনিক মডেলের আরও ২টি বাস। অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের সাথে নিয়ে ফিতা কেটে বাস উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধানগণ, পরিবহন পুলের ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন এ বাস ২টি সহ মোট বাসের সংখ্যা ৮ টি। যার মধ্যে ৫৪ সিটের ২টি, ৩৬ সিটের ১টি বাস এবং ১টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স বর্তমান উপাচার্য মহোদয়ের সময়ে ক্রয় করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৮টি পরিবহনের পাশাপাশি বিআরটিসি হতে লিজকৃত ৭টি বাসসহ সর্বমোট ১৫টি বাস শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পরিবহনে নিয়োজিত রয়েছে। এর বাহিরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ২টি মাইক্রোবাসও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো নতুন ২টি বাস

প্রকাশের সময় : 01:04:17 am, Friday, 21 September 2018