বরিশালে বস্তাভর্তি গাঁজা সহ আটক ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:52:28 pm, Friday, 12 October 2018
  • 154 সংবাদটি দেখা হয়েছে

রিয়াজ মাহামুদ আজিম:বরিশাল নগরীর টাউন স্কুলের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ আনোয়ার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে ব্যবসার মূল পার্টনার ফিরোজ হোসনকেও আটক করে তারা। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা দুই ঘন্টাব্যাপী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরা ছোয়ার বাইরে থেকে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক ফরহাদ হোসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক সুনীল কুমার দে এবং সিপাহী নজরুল ইসলাম সহ একটি টিম অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে। তাছাড়া মাদকের এই চক্রটির সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

বরিশালে বস্তাভর্তি গাঁজা সহ আটক ২

প্রকাশের সময় : 08:52:28 pm, Friday, 12 October 2018