বরিশালে ট্রা‌কের ভা‌রে ভেঙে পড়ল বেইলি সেতু Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বরিশালে ট্রা‌কের ভা‌রে ভেঙে পড়ল বেইলি সেতু

বরিশালে ট্রা‌কের ভা‌রে ভেঙে পড়ল বেইলি সেতু

বরিশালে ট্রা‌কের ভা‌রে ভেঙে পড়ল বেইলি সেতু




বাবুগঞ্জ প্রতিনিধি॥ ব‌রিশালের বাবুগঞ্জে পাথরবোঝাই ট্রা‌কের ভা‌রে এক‌টি বেইলি সেতু ভে‌ঙে পড়েছে। এতে ওই সড়‌কে সব ধর‌নের যান চলাচল বন্ধ রয়েছে।

 

 

বুধবার ভো‌রে উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের সেতুটি ট্রাকসহ ভেঙে পড়ে। ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভা‌বিক করার চেষ্টা চল‌ছে বলে জানিয়েছেন ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ও‌সি কম‌লেশ চন্দ্র হালদার।

 

 

তিনি জানান, ভো‌রে পাথর‌বোঝাই ট্রাকটি পি‌রোজপুর থে‌কে ব‌রিশা‌লে যাচ্ছিল। অতিরিক্ত ওজন হওয়ায় ট্রাকটি সেতুতে ওঠার পরপরই বিকট শব্দে ভেঙে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়।

 

 

ও‌সি কম‌লেশ চন্দ্র জানান, সেতু ও ট্রাক খা‌লে প‌ড়ে র‌য়ে‌ছে। ট্রাক উদ্ধার করার চেষ্টা চল‌ছে। সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু সংস্কার না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হ‌চ্ছে না।

 

 

মাধবপাশা ইউ‌নিয়‌ন পরিষদ চেয়ারম‌্যান সি‌দ্দিকুর রহমান ব‌লেন, সেতুটি বছর দেড়েক আ‌গে আরেকবার ভে‌ঙে প‌ড়েছি‌ল। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আবারো এ ঘটনা ঘ‌টল।

 

 

বেইলি সেতুটির পাশের নির্মাণাধীন সেতুর প্রকৌশলী শেখ ফ‌রিদ ব‌লেন, প্রজে‌ক্টের সি‌কিউ‌রি‌টি গা‌র্ডের নি‌ষেধ স‌ত্ত্বেও ট্রাক‌টি সেতুর ওপর ওঠায় এ দুর্ঘটনা ঘ‌টে। মানুষের চলাচ‌লের জন‌্য পা‌শে এক‌টি সড়ক নির্মাণ করা হ‌চ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD