বরিশালে ছাত্রলীগ নেতার ভাইসহ গ্রেফতার ৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




বরিশালে ছাত্রলীগ নেতার ভাইসহ গ্রেফতার ৩

বরিশালে ছাত্রলীগ নেতার ভাইসহ গ্রেফতার ৩




থানা প্রতিনিধি:বরিশালের গৌরনদীর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপের ভাই খোকন মোল্লা ও তার দুই সহযোগীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বদক্ষিণ সীমান্তবর্তী দাসপট্টি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকার মৃত ছবেদ আলী মোল্লার ছেলে খোকন মোল্লা (৪০), তার সহযোগী একই উপজেলার উত্তর বিজয়পুর এলাকার আলমগীর সিকদারের ছেলে আল আমিন সিকদার (২৭) ও একাধিক মাদক মামলার আসামি মধ্য শিহিপাশা গ্রামের আলমগীর মিয়ার ছেলে আলআমিন ওরফে আলআমিন বাবুর্চি (৪০)।পুলিশ জানিয়েছে, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল গৈলা ইউনিয়নের পূর্বদক্ষিণ সীমান্তবর্তী দাসপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় ১১পিস ইয়াবা, দশ গ্রাম গাঁজা ও দুইটি দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গ্রেফতার খোকনের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে সোমবার মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ৫ (১৮.২.১৯)।তাদের আদালতের মাধ্যমে জেলজাজতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD