সংবাদ শিরোনাম:

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের ঘোষণা বিএনপির

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:12:05 pm, Tuesday, 14 August 2018
  • 112 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, ‘আমরা ১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইব। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হবে। আমরা আশা করছি, সমাবেশের অনুমতি পাব।’

বিএনপি নেতা বলেন, ‘আগামীকাল আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মুক্তি ও রোগমুক্তির কামনায় সারা দেশে পূর্বঘোষিত মিলাদ মাহফিল পালিত হবে। ঢাকায় হবে বেলা ১১টায় নয়াপল্টনে।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের ঘোষণা বিএনপির

প্রকাশের সময় : 05:12:05 pm, Tuesday, 14 August 2018