‘পেছনে ও ব্রাতে হাত দিত অর্জুন’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:53:50 pm, Monday, 29 October 2018
  • 95 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: মিটু’র ফাঁদে পড়ে কপাল পুড়েছে নাম করা অভিনেতা-পরিচালক এমকি রাজনৈতিক ব্যক্তিত্বেরও। এ আন্দোলন ডানা মেলার পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিনেত্রী মুখ খুলেই চলেছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন কন্নড় অভিনেত্রী শ্রুতি হরিহরণ।

গত শনিবার কন্নড় এ বলি অভিনেত্রী অভিনেতা অর্জুন সার্জার বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, শ্রুতির অভিযোগ করেন, শুটিং এর সময়ে সম্মতি ছাড়াই যৌন সুবিধা নিতেন অর্জুন। সেই সঙ্গে অশ্লীল অঙ্গিভঙ্গিও করতেন তিনি। তবে ২০১৫ ও ১৬ সালে তার হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি বলে জানিয়েছেন শ্রুতি। সেই সময়ে অর্জুন তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দিত বলে অভিযোগ নায়িকার। পশ্চাৎদেশে হাত দেওয়া, এমনকী ব্রায়ের উপরেও হাত দেওয়ারও অভিযোগ করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে আরও বেশ কিছু কথা আছে যা বলা যাবে বলে জানান তিনি।

অর্জুনের কড়া সমালোচনা করে শ্রুতি জানান, আমি অর্জুনের এমন ব্যবহারের জন্য বিরক্ত ছিলাম। কিন্তু আমি চুপ ছিলাম, কারণ উনি সিনিয়র ছিলেন, আমি জুনিয়র। সেই সঙ্গে শ্রুতি অভিযোগ করেন, একটি শয্যাদৃশ্যে অভিনয়ের সময়ে অর্জুন জোর করে তাঁকে জড়িয়ে ধরারও চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, মি টু’ ঝড়ে ইতিমধ্যে অনেক নামকরা অভিনেতা-পরিচালক কুপোকাত হয়েছেন। ক’দিন আগেই এ ঝড়ে আক্রান্ত হয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। যদিও শুরু থেকে তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি একজনের বিরুদ্ধে মানহানির মামলাও করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

‘পেছনে ও ব্রাতে হাত দিত অর্জুন’

প্রকাশের সময় : 09:53:50 pm, Monday, 29 October 2018