সংবাদ শিরোনাম:

পিরোজপুরে জমির মালিকানা নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:57:07 pm, Saturday, 24 April 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আইয়ুব আলী সরদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার দুপুরে আহত প্রবীণ আইয়ুব আলী চিকিসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শুক্রবার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে সংঘর্ষের সময় আইয়ুব আলী প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হন। এ সময় আহতরা সংঘর্ষে রুবি বেগম (৪০), মিজানুর রহমান (৩৫), জালাল (৪০) ও মিতু আক্তার (২৫) আহত হন।

এ সংঘর্ষের ঘটনায় নিহত আইয়ুব আলী সরদারের মেয়ে মিতু বেগম (২৫) বাদী হয়ে প্রতিবেশী সোবাহান হাওলাদারকে (৫২) প্রধান আসামি করে ৯ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামালার প্রধান আসামি সোবাহান হাওলাদারকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত সোবাহান একই গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আইয়ুব আলী সরদারের মেয়ে মিতু ও জামাতা নাঈম দক্ষিণ মিঠাখালী গ্রামে জমি কিনে ভোগ দখল করে আসছিলেন। শুক্রবার ওই জমিতে প্রতিপক্ষ সোবাহন হাওলাদার জমির মালিকানা দাবি করে তার দলবল নিয়ে জমি দখলের চেষ্টা চালান। এ সময় মিতুর বাবা আইয়ুব আলী সরদার বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রকিপক্ষরা। এ সময় তাকে বাঁচাতে পরিবারের স্বজনরা এগিয়ে এলে মেয়ে রুবি বেগম, মিজানুর, জালাল ও মিতুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

গ্রামবাসী আহতদের উদ্ধার করে মঠবাড়িয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত আইয়ুব আলী, রুবি বেগম, মিজানুর, জালালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে আইয়ুব আলী সরদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে স্থানান্তর করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসমি সেবাহানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে জমির মালিকানা নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 10:57:07 pm, Saturday, 24 April 2021