পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা চাইলেন ববি’র উপাচার্য Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা চাইলেন ববি’র উপাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা চাইলেন ববি’র উপাচার্য




নিজস্ব প্রতিবেদক:নিজের দেওয়া বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশের পরও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত করতে না পেরে এবার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সুশীল সমাজ, স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমসহ সচেতন বরিশালবাসীর কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বিবৃতিতে তিনি আরো বলেন, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে আমার প্রদত্ত বক্তব্যের মধ্যে অনুক্ত একটি শব্দ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটির সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার প্রয়াস নেয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় সার্বিক নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়। উদ্ভুত পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হই।

এই সিদ্ধান্তটি নিতে আমার অনেক মানসিক কষ্ট করতে হয়, কারণ আমি নিজেও একজন শিক্ষক, শিক্ষাকার্যক্রম চালু রাখাই আমার কাজ। একই কারণে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনাও দেয়া হয়েছিলো।পরবর্তীতে গত ২৯ মার্চ আমার বক্তব্যের কারণে কেউ আহত হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশও করি। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বল্প সংখ্যক শিক্ষার্থী এখন পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখার নামে একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ তালা মেরে রেখে শিক্ষাকার্যক্রমকে বাধাগ্রস্থ করেছে। এ অবস্থায় একাডেমিক কার্যক্রম চালু করাও সম্ভব হবে না। শিক্ষার্থীদের নিশ্চিত করতে চাই অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD