সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ওরা চারজন বড়ই ভয়ংকর প্রেমিকাকে ডেকে নিয়ে গনধর্ষণ ।

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:16:29 pm, Thursday, 30 August 2018
  • 194 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জেরে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের সিমুলবাগ এলাকার হানিফ মোল্লার ছেলে মিরাজ (১৭), একই এলাকার সাদু সিকদারের ছেলে আরমান (২০), কলাতলা এলাকার আশরাফ আলীর ছেলে হাসিব (২০) এবং পিটিআই রোডের মৃত হাবিবুর রহমানের ছেলে মারুফ রহমান তুষার (১৯)।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনে মিরাজের প্রেমের সম্পর্ক চলছিল। গত ২৬ আগস্ট সন্ধ্যার পর শহরের পিটিআই রোডের আনিস কন্টেকটারের বাসার ২য় তলার একটি রুমে বিয়ের প্রলোভন দেখিয়ে মিরাজ ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এ সময় উপস্থিত মিরাজের তিন বন্ধুও তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে গত দুই দিন শহরের বিভিন্ন এলাকায় নিয়ে ঘোরাঘুরি করলেও তাকে বিয়ে করেনি মিরাজ। পরে বুধবার রাতে ওই কিশোরী সদর থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।ওসি আরও জানান, নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে ওরা চারজন বড়ই ভয়ংকর প্রেমিকাকে ডেকে নিয়ে গনধর্ষণ ।

প্রকাশের সময় : 11:16:29 pm, Thursday, 30 August 2018