নগরীতে পুলিশ পরিচয়ে ছিনতাই ! Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




নগরীতে পুলিশ পরিচয়ে ছিনতাই !

নগরীতে পুলিশ পরিচয়ে ছিনতাই !




ভয়েস অব বরিশাল //
বরিশাল শহরের বটতলা এলাকায় পুলিশ পরিচয়ে অভিনব পদ্ধতিতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বটতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মুনসুর কোয়ার্টারের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)।

তিনি এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে- নাতনীর জন্য উপহার সামগ্রী কিনতে রিকশাযোগে বটতলা সড়ক দিয়ে যাচ্ছিলেন আনোয়ারা বেগম। পথিমধ্যে ৩ থেকে ৪ জনের একটি দল রিকশাটির গতিরোধ করে। ওই সময় তারা দাবি করে ‘শহর থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে। অল্পক্ষণের মধ্যেই তা বিস্ফোরণ ঘটানো হবে। মানুষের জানমাল রক্ষার্থে আমরা পুলিশ মাঠে নিয়োজিত রয়েছি। আপনার কাছে কি আছে দিয়ে দেন। কাল কোতয়ালি থানায় গিয়ে নিয়ে আসবেন।’

সরলবিশ্বাসে বৃদ্ধ আনোয়ারা বেগম তার কাছে থাকা ১৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণের অলঙ্কার ও দুটি মোবাইল সেট তাদের হাতে তুলে দেন।

এই ঘটনায় অভিযোগ পাওয়ায় বিষয়টি স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন- বৃদ্ধর মালামাল উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন- শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD