সংবাদ শিরোনাম:

নগরীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক দম্পত্তি আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:02:09 am, Saturday, 22 September 2018
  • 300 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মধ্য দিয়াপাড়া এলাকার সিকদার বাড়ির মৃত আবু তালেব সিকদারের পুত্র মাসুদ রানা (৩৮) ও তার স্ত্রী হেলেনা বেগম। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকায় অভিযান চালানো হয়।

ওই এলাকার কন্টাকটর বাড়ির ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে আটক করেন এবং তার কাছ থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে মাসুদ রানার স্বীকারোক্তি অনুযায়ী তার স্ত্রী হেলেনার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এএসআই জুয়েল, এএসআই জালাল ও এএসআই আব্দুর রাজ্জাক-২। আটককৃতদের আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ২৭/১৮।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক দম্পত্তি আটক

প্রকাশের সময় : 12:02:09 am, Saturday, 22 September 2018