ডেঙ্গুতে একদিনে মৃত্যুঝড়, বছরের তুলনায় পরিস্থিতি জটিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ডেঙ্গুতে একদিনে মৃত্যুঝড়, বছরের তুলনায় পরিস্থিতি জটিল

ডেঙ্গুতে একদিনে মৃত্যুঝড়, বছরের তুলনায় পরিস্থিতি জটিল




ডেস্ক রিপোর্ট ॥ দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। মাত্র ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু এবং ৭৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়া পরিস্থিতির জটিলতা আবারও সামনে এনেছে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার এখন বিভাগীয় পর্যায়ে সমানভাবে ছড়িয়ে পড়েছে।

বিভাগভিত্তিক রোগী ভর্তির সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটিবহির্ভূত এলাকায় ১২১ জন, ঢাকার উত্তর সিটিতে ১২৯ জন, দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে ১ হাজার ১১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ৮৭ হাজার ৪৪২ জন। এই সংখ্যা ডেঙ্গু চিকিৎসায় উন্নতি এবং স্বাস্থ্যসেবার প্রস্তুতি তুলে ধরলেও মোট আক্রান্তের তুলনায় পরিস্থিতিকে এখনো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে স্বাস্থ্য বিভাগ।

চলতি বছর নভেম্বর পর্যন্ত দেশে মোট ৯০ হাজার ২৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সাল ছিল মৃত্যুর দিক থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর বছর, যেখানে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে মৃত্যু হয় ৫৭৫ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, অকার্যকর মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নগরায়নের অসামঞ্জস্য ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। এ অবস্থায় দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD