জুতা চুরি করবেন পরিণীতি চোপড়া!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:08:08 am, Wednesday, 22 August 2018
  • 59 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী নিক জোনাসের বিয়ে কবে হবে, সে অপেক্ষায় পুরো বিশ্ব। তবে প্রিয়াঙ্কার কাকাতো বোন পরিণীতি চোপড়া সবচেয়ে বেশি উচ্ছ্বসিত। বাগদান অনুষ্ঠানে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। তাঁর নিশ্চয়ই অধিকার আছে জামাইবাবুর জুতা চুরি করার!

উত্তর ভারতের বিবাহ আয়োজনে ‘জুতা চুরি’ খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আর এ অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা আছে পরিণীতির। টুইটারে এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি নিক জোনাসের জুতা চুরি করবেন?’ সঙ্গে সঙ্গে পরিণীতির উত্তর, ‘অবশ্যই!‍ তাঁর (নিক জোনাস) সঙ্গে এর মধ্যেই সমঝোতা সেরে ফেলেছি। প্রিয়াঙ্কার সঙ্গেও।’

মনে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে নিক জোনাসকে কয়েক জোড়া জুতা রাখতে হবে!

‘জুতা চুরি’ অনুষ্ঠান খুবই মজার। বর যখন পুজোমণ্ডপে যান, তখন কনের বোনেরা বরের জুতা চুরি করেন। তারপর টাকা দাও, নইলে জুতা ফেরত চলবে না! পরিণীতি চোপড়া প্রিয়াঙ্কার কাকাতো বোন। জুতা চোরের ‘নেতা’ তো তিনিই হবেন!

গত ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদান হয়। সকালে পরিণীতি লক্ষ্ণৌ থেকে ‘জাবারিয়া জদি’র শুটিং ফেলে বোনের বাগদানে যোগ দেন। প্রিয়াঙ্কার মতো তিনিও পরেছিলেন হলুদ সালোয়ার-কামিজ। পরে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার দেন তিনি। মিষ্টি ওই ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা চোপড়াকে তিনি নিবিড় আলিঙ্গনে বেঁধেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

আলিঙ্গনের ওই ছবি শেয়ার করে পরিণীতি চোপড়া অসাধারণ দীর্ঘ ক্যাপশন দেন, যেখানে তাঁর শৈশবের দিনগুলোও উঠে আসে। প্রিয়াঙ্কা নিককে কতটা ভালোবাসেন, সেসবও লেখেন তিনি। আর নিককে জানান, প্রিয়াঙ্কার হৃদয়ের কথাও।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘আজ আমি জাদু ও রূপকথার সাক্ষী… মিমি (প্রিয়াঙ্কা) দিদি ও আমি ঘর-ঘর খেলতাম। বর দেখলে আমরা লজ্জা পেতাম, কল্পনার বাচ্চাও ছিল আমাদের। কল্পনায় স্বামীকে আমরা চা দিতাম। আমরা সবসময় ভালোবাসার জাদুতে বিশ্বাস করতাম। আশা করতাম, একদিন আমরা দুজন সঙ্গী হিসেবে সঠিক মানুষকে পাব। আজ তা আর কল্পনা নয়।’

নিকের প্রশংসা করে পরিণীতি বলেন, প্রিয়াঙ্কার জন্য নিকের চেয়ে সঠিক মানুষটির কথা তিনি ভাবতে পারছেন না।

‘সকালে আমি বলেছি, একজন মানুষকে দুটো দিক থেকে বিচার করতে হয়। এক. তাঁর সঙ্গে ঘুরো। দুই. তাঁর সঙ্গে খাও। নিক, আমি তোমার সঙ্গে দুটোই করেছি। তাই আমি জানি, তুমিই ওর জন্য পারফেক্ট।’

এরপর নিককে বলেন, ‘ওকে (প্রিয়াঙ্কা) ভালোবেসো, কারণ সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। তাঁকে রক্ষা করো, কারণ শক্ত হলেও ওর হৃদয় নরম। তোমাদের দুজনকেই ভালোবাসি। আশা করি, তোমরা আজীবন সুখে থাকবে! রোকা ও ভবিষ্যতের বিয়ের শুভেচ্ছা!’

প্রিয়াঙ্কা-নিকের সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে বাগদানে উপস্থিত একজন গণমাধ্যমকে বলেছেন, সবাই জানতে চেয়েছিলেন তাঁরা কবে বিয়ে করবেন। এটা শিগগিরই হবে। সময় পরে জানানো হবে। তবে তা প্রিয়াঙ্কার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির পর। আগামী সপ্তাহেই প্রিয়াঙ্কা এ ছবির কাজ শুরু করবেন।

অনেকেই পরামর্শ দিচ্ছেন, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে চলতি বছরের শেষের দিকে আয়োজন করতে। আবার কেউ কেউ বলছেন, ১৬ সেপ্টেম্বর নিকের জন্মদিনে বিয়ের আয়োজন করতে।

এখন ভক্তদের অপেক্ষার পালা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

জুতা চুরি করবেন পরিণীতি চোপড়া!

প্রকাশের সময় : 09:08:08 am, Wednesday, 22 August 2018