ছারছীনা দরবারের আমতলী হুজুর সিসিইউতে Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




ছারছীনা দরবারের আমতলী হুজুর সিসিইউতে

ছারছীনা দরবারের আমতলী হুজুর সিসিইউতে




আমতলী সংবাদদাতা।। ছারছীনা দরবার শরীফের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, ছারছীনা দরবারের মরহুম পীর আল্লামা শাহ্ সূফি আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর একান্ত সফর সঙ্গী ও বরগুনা জেলার আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা গুরুতর অসুস্থ হয়ে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তার বড় ছেলে মাওলানা মাহবুবুর রহমান জানান, তার বাবা ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মক্কা শরীফে যান। ওমরা পালন শেষে মদিনায় এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মদিনা শরীফের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গত ১৯ মে দেশে আসেন। এরপর তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ কনসালট্যান্ট এর দায়িত্বে চিকিৎসা চলছিল। হঠাৎ করে গতকাল অসুস্থতা বেশি হওয়ায় সিসিইউতে স্থানান্তর করা হয়। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে মাওলানা মাহবুবুর রহমান, মেজো ছেলে মাওলানা আব্দুন নুর।

উল্লেখ্য মাওলানা আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা অরাজনৈতিক দ্বীনী সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে নাজেমে আ’লা। তিনি বিভিন্ন সময়ে ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ছারছীনা দরবারের পক্ষে প্রতিনিধিত্ব করতেন। তার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে খতমে কোরআন ও খতমে শেফা পাঠ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD