ছাত্রলীগের বাধায় টানা ১৮ দিন পর উপাধ্যক্ষের যোগাদান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




ছাত্রলীগের বাধায় টানা ১৮ দিন পর উপাধ্যক্ষের যোগাদান

ছাত্রলীগের বাধায় টানা ১৮ দিন পর উপাধ্যক্ষের যোগাদান

ছাত্রলীগের বাধায় টানা ১৮ দিন পর উপাধ্যক্ষের যোগাদান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টানা ১৮ দিন পর অবশেষে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বিএম কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করতে পারলেন প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ। গত ২৩ মে তিনি কলেজে যোগদানের চেষ্টা কললেও সাধারণ ছাত্রদের ব্যানারে একদল ছাত্রলীগ কর্মী তাকে প্রতিহতের ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক কাইয়ুম উদ্দিন আহমদ যোগদানকালে ছাত্রলীগের সেই নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, বিকেল ৪টায় উপাধ্যক্ষ কাইউম যোগদান করেছেন। এসময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে কোনো কথা হয়নি।

 

 

যোগদানকালে উপাধ্যক্ষ প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মেয়াদ উত্তীর্ণ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আল আমীন সরোয়ার এবং আন্দোলনের নেপথ্যে নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনীম উপস্থিত ছিলেন।

 

 

উপাধ্যক্ষ প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ বলেন, অধ্যক্ষর কাছে যোগদানপত্র দিয়ে তিনি বুধবার বিকেলে যোগদান করেছেন। এ সময় সহকর্মীরা তার সঙ্গে ছিলেন।

 

 

গত ২৩ মে উপাধ্যক্ষ হিসেবে প্রফেসর এ এস এম কাইয়ুম উদ্দিন আহমদ বিএম কলেজে যোগদান করার চেষ্টা করলে কলেজের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে বাঁধা দেয় ছাত্রলীগ কর্মীরা।সুত্র,কালের কন্ঠ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD