গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী

গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী




অনলাইন ডেস্ক:  মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা ও কর্মী, বিচারক এবং বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সব শ্রেণি ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে প্রধানমন্ত্রী একই স্থানে বেলা ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD