সংবাদ শিরোনাম:

খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:21:16 am, Friday, 9 October 2026
  • 193 সংবাদটি দেখা হয়েছে

Oplus_16908288

ঢাকা প্রতিনিধি : রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ১৮৯/২ নম্বর ভবনে অবস্থিত বিজনেস নেটওয়ার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ মালামাল ও সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। আগুনে বিজনেস নেটওয়ার্কের গুগল সার্ভার, স্টিম ক্যাশ, জুনিপার রাউটার, হু আইওয়ে , ১২ থেকে ১৩ সার্ভার সহ বিভিন্ন কম্পিউটার , ল্যাপটপ ও অন্যান্য দামি ইলেকট্রনিক্স সামগ্রী সবকিছু পুড়ে যায় আনুমানিক মূল্য প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা । বিজনেস নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোঃ রাকিবুল হাসান এর সাথে কথা বললে তিনি কান্নায় ভেঙে পড়েন, কিভাবে আগুন লেগেছে তিনি বিষয়টি এখনো জানতে পারেননি তবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা কিংবা শত্রুতা বসত কেউ কিছু করেছে কিনা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যে তা প্রতিষ্ঠানের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত—তা তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, এবং অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

প্রকাশের সময় : 11:21:16 am, Friday, 9 October 2026