ক্যামেরার ফুটেজে চকবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত (ভিডিও) Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




ক্যামেরার ফুটেজে চকবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত (ভিডিও)

ক্যামেরার ফুটেজে চকবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত (ভিডিও)




অনলাইন ডেস্ক:রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে গেছে ৬৭টি তাজা প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তৈরি হয় ধোয়াশা। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।অন্যদিকে সরকারের তদন্ত দল তিনটি বিষয় সামনে নিয়ে তদন্ত শুরু করেছে। বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক শামসুল আলম বলেছেন, আমরা ঘটনাস্থল থেকে অনেক ক্লু পেয়েছি। ধারণা করা হচ্ছে তিনটি কারণে আগুন লাগতে পারে। কারণগুলো হচ্ছে- ট্রান্সফরমার, গ্যাস সিলিন্ডার অথবা কেমিক্যাল বিস্ফোরণ।পুরান ঢাকার বাসাবাড়িতে কেমিক্যালের গোডাউন নতুন কিছু নয়। চকবাজারের চুড়িহাট্টায় হাজী ওয়াহেদ ম্যানশন নামের যে ভবনটিতে আগুনের সূত্রপাত বলে দাবি করা হচ্ছে, সেই ভবনটির নিচতলায় বেআইনিভাবে শত শত দাহ্য রাসায়নিকের কনটেইনার এবং প্যাকেট পাওয়া গেছে। এই কেমিক্যালের কারণেই আগুন এত ভয়াবহ রূপ নিয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল এস এম জুলফিকার রহমান বলেন, ভবনের ভেতরে গ্যাস লাইটার রিফিলের পদার্থ ছিল। এটা নিজেই একটা দাহ্য পদার্থ। এছাড়া আরো অন্যান্য কেমিক্যাল ছিল। প্রত্যেকটা জিনিসই আগুন দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে। পারফিউমের বোতলে রিফিল করা হতো এখানে। সেই বোতলগুলো ব্লাস্ট হয়ে বোমের মতো কাজ করেছে।এদিকে মিডিয়ার হাতে এসেছে ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায়, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সুত্রপাত। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনও বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাতের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া গেছে।ফুটেজ বলছে, আগুনের সূত্রপাত সিলিন্ডার। সিলিন্ডারের আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

এবার দেখে নিন সেই ভিডিও ফুটেজ: (সৌজন্যে : চ্যানেল টোয়েন্টি ফোর)https://www.facebook.com/251593475740836/videos/1117361191768366/UzpfSTEwMDAwNzI2MDA5MTIyMzoyMjkwNDA0MTk0NTQ0ODk1/?epa=SEARCH_BOX

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD