কুয়াকাটায় নির্মাণ কাজ শেষের আগেই বিধ্বস্ত গার্ডার ব্রিজ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




কুয়াকাটায় নির্মাণ কাজ শেষের আগেই বিধ্বস্ত গার্ডার ব্রিজ

কুয়াকাটায় নির্মাণ কাজ শেষের আগেই বিধ্বস্ত গার্ডার ব্রিজ

কুয়াকাটায় নির্মাণ কাজ শেষের আগেই বিধ্বস্ত গার্ডার ব্রিজ




তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ার কুয়াকাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দোভাসীপাড়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিধ্বস্ত হয়ে পড়ল গার্ডার ব্রিজ। রবিবার সকালে ব্রিজটি ধসে পড়ল।

 

পৌরসভার প্রকৌশলী মিজানুজ্জামান জানান, ২৮দিন আগে ব্রিজের স্লাবাটি ঢালাই দেয়া হয়। আজ রবিবার সকালে সেন্টারিং খুলছিল ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা, সেন্টারিং খোলার পরই ব্রিজটি ধসে পরেছে। ২০১৯-২০২০ অর্থবছরে ২০ মিটার দীর্ঘ ব্রিজটির টেন্ডার দেয়া হয়। দ্বীপ এন্টার প্রাইজ ঠিকদারি প্রতিষ্ঠান কাজটি করছিল। দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়-বরাদ্দ রয়েছে ব্রিজটি নির্মাণে।

 

দুই পাশের গার্ডার এখন পর্যন্ত পুরোপুরি নির্মাণ না হওয়ায় ব্রিজটি ধসে পড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। ২০২১ সালের জুন মাসে এই ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল।

 

সম্পুর্ণ সরকারী অর্থায়নে এই ব্রিজটির নির্মাণ কাজ চলছিল। উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তন্ত কমিটি গঠণের প্রক্রিয়া চলছে। তদন্ত স্বাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন পৌর কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD