কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত

কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত




কলাপাড়া প্রতিনিধি: আজ বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র সম্পদ রক্ষা ও এর সুষম ব্যবহার বিষয়ে সচেতনতা সৃস্টির লক্ষ্যে কুয়াকাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শনিবার সকাল ১০ টায় গভেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

বিশ^ সমুদ্র দিবসের আলোচনায় বক্তারা বলেন, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। প্রাণীকুলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভান্ডার হলো এসব সাগর-মহাসাগর। সাগর-মহাসাগরের এই অবদান, প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতেই প্রতি বছর ৮ জুন এই দিনে পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।
বক্তারা আরো বলেন, ইউএসএইড এর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ প্রকল্প সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করেছে।

আলোচনা সভা শেষে ব্লু-গার্ড সদস্যদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ফিস এর ইকো ফিস-২ প্রকল্পের গভেষনা সহকারী মোঃ বখতিয়ার রহমান প্রমুখ। এতে অংশ নেয় ইকো ফিস- প্রকল্পের সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD