কলাপাড়ার ধুলাসার ইউপি চেয়ারম্যানের নামে আদালতে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:16:46 pm, Monday, 10 January 2022
  • 4 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ টিআর, রাজস্ব ও এলজিএসপির ১৩ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ যথাযথ ভাবে না করে টাকা আত্মসাতের অভিযোগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল আকনের নামে মামলা করা হয়েছে। একই ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ জামান হোসেন রোববার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। বিজ্ঞ আদালত পিবিআাই পটুয়াখালী জেলা প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়েছে, ২০১৭-২০১৮ অর্থবছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংষ্কার করতে টি আর এর এক লাখ ৩৫ হাজার, একটি রাস্তা মেরামতের এক লাখ ৩৫ হাজার টাকাসহ এলজিএসপি ও রাজস্ব খাতের বিভিন্ন অংকের সাতটি প্রজেক্টের ১৩ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ যথাযথ ভাবে না করে আত্মসাত করেছেন। এর প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন।

চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল আকন জানান, প্রকল্পের কাজ তিনি যথাযথ ভাবে বাস্তবায়ন করেছেন। কোন ধরনের সমস্যা নেই। শুধুমাত্র হয়রানি ও তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ মামলা করা হয়েছে। তিনিও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

কলাপাড়ার ধুলাসার ইউপি চেয়ারম্যানের নামে আদালতে মামলা

প্রকাশের সময় : 10:16:46 pm, Monday, 10 January 2022