কলাপাড়ায় ঈদের আনন্দে উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা Latest Update News of Bangladesh

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




কলাপাড়ায় ঈদের আনন্দে উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

কলাপাড়ায় ঈদের আনন্দে উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা




কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-আযহার আনন্দ উৎসবের সাথে নতুন মাত্রা যোগ করেছে রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ মন্ত্রীকাপ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা।

সোমবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশা পাশি ক্রীড়া নৈপুণ্যে দক্ষতা অর্জন করে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। রয়েল ব্যাচ ২০০০ তরুন প্রজন্মকে ক্রীড়া নৈপুণ্যে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রাখছে।’

রয়েল ব্যাচ সূত্র জানায়, উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় মো: দুলাল খান ১ম স্থান অর্জন করে ১০ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। ২য় স্থান অর্জন করে মো: রুহুল আমিন ৭ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জন মো: ইলিয়াস ৫ হাজার টাকার প্রাইজমানি জিতে নেন। সাঁতার প্রতিযোগিতায় মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD