এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়; অপরাধের বিরুদ্ধে: চিফ প্রসিকিউটর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়; অপরাধের বিরুদ্ধে: চিফ প্রসিকিউটর

এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়; অপরাধের বিরুদ্ধে: চিফ প্রসিকিউটর




ডেস্ক রিপোর্ট ॥ র‍্যাবের টিএফআই সেলে বিরোধী রাজনৈতিক মতের লোকদের গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিনের শুনানি শেষে আদালত জানায়—“এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়; অপরাধের বিরুদ্ধে।” শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেন।

তিনি বলেন, “এ মামলার আসামিরা তখন সেনাবাহিনীর সদস্য হলেও র‍্যাবে দায়িত্ব পালনকালে সামরিক শৃঙ্খলার বাইরে কাজ করেছেন এবং গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাই কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।”
আসামিপক্ষে ভার্চ্যুয়াল শুনানির আবেদন করা হলে আদালত তা বাতিল করেন। আদালত বলেন, “আইনের চোখে সকল নাগরিক সমান। বিচারাধীন হিসেবে তারা ইনোসেন্ট—কিন্তু বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্ন নেই।”

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজি বেনজির আহমেদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। পলাতকদের হাজিরের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও কেউ না আসায় আদালত তাদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করেছেন। পরবর্তী শুনানির তারিখ ১৪ ডিসেম্বর নির্ধারণ হয়েছে।

এদিন সকাল ১০টার পর সেনানিবাস থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জেল-প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আটক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল কেএম আজাদসহ আরও কয়েকজন।

আদালত মন্তব্য করে, “মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অত্যন্ত গুরুতর। ন্যায়সংগত বিচার নিশ্চিতে আদালত কঠোরভাবে আইন অনুসরণ করবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD