এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে "জনযাত্রা" Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”

এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জনযাত্রা’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতারা এবং আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই উদ্যোগে যুক্ত হচ্ছেন।

এক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্ল্যাটফর্মটির নেতৃত্বে থাকবেন তরুণরা। তবে শিক্ষক, বুদ্ধিজীবী ও সামাজিক আন্দোলনের অভিজ্ঞ ব্যক্তিরা নেপথ্যে থেকে পরামর্শ দেবেন। বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীরাও এতে যুক্ত আছেন। প্রাথমিক পর্যায়ে কেউ কেউ পরিচয় গোপন রেখে বা ছদ্মনামে কাজ করবেন।

এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, তিনি এখনো কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেননি।

উদ্যোক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে আলোচনা চলছিল। একাধিক সভা ও সমাবেশের পর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনিক রায় বলেন, ব্যক্তি উদ্যোগে আন্দোলন করা মানুষ, ছাত্রসংগঠনের নেতা এবং জুলাই আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করেই প্ল্যাটফর্মটি সাজানো হচ্ছে। শুরুতে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে, পরে পর্যায়ক্রমে আরও অনেকে যুক্ত হবেন।

বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বনির্ভর এই উদ্যোগ ভবিষ্যতে দেশের রাজনৈতিক ধারায় নতুন মাত্রা যোগ করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD