এক হাতে বই অন্যহাতে জুতা নিয়ে স্কুলে শিক্ষার্থীরা! Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




এক হাতে বই অন্যহাতে জুতা নিয়ে স্কুলে শিক্ষার্থীরা!

এক হাতে বই অন্যহাতে জুতা নিয়ে স্কুলে শিক্ষার্থীরা!




নিজস্ব প্রতিনিধি॥  কোমলমতি শিক্ষার্থীরা এক হাতে বই ও অন্যহাতে জুতা নিয়ে ঢুকতে হয় স্কুলে। এতে অনেক সময় স্কুল মাঠের জলাবদ্ধ পানিতে পড়ে বইসহ স্কুল ড্রেস ভিজে যায়। ভিজা ড্রেসে পাঠদান করতে হয় শিশু শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমের পুরোটা সময় বৃষ্টির পানিতে ডুবে থাকে স্কুল মাঠ। বছরের অর্ধেক সময়জুড়ে এমনই চিত্র দেখা মেলে ভোলার মনপুরা উপজেলার দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বছরের অর্ধেকটা সময় জলাবদ্ধ মাঠ থাকায় জাতীয় সংগীতসহ শপথবাক্য পাঠ হয় না স্কুলটিতে।

এমনকি কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীরা খেলাধুলা করতে না পারায় নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে। বছরের পর বছর প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়ে ও সুরাহা করতে পারেনি স্কুলের প্রধান শিক্ষক। এ ছাড়াও জলাবদ্ধ মাঠে সাপ ও জোঁকের কামড়ের ভয়ে স্কুল আসেছে না শিক্ষার্থীরা এমন কথাও জানান ওই প্রধান শিক্ষক। সরেজমিন দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, দলবেঁধে শিক্ষার্থীরা আসছে স্কুলের সামনে। এসেই পরনের প্যান্ট ভাঁজ করে উপরে ওঠাচ্ছে। পরে পায়ের জুতা খুলে এক হাতে ও অন্যহাতে বই নিয়ে জলাবদ্ধ মাঠ পেরিয়ে স্কুলে ঢুকছে শিক্ষার্থীরা। কেউ আধাভিজা ও কেইবা পুরো ভিজে গেছে। এরপর আধাভিজা ও পুরো ভিজে নিয়ে পাঠদান শুরু।

স্কুল মাঠ পানিতে ডুবে থাকায় খেলাধুলা করতে না পেরে ক্লাস রুমে হৈ চৈ করে আনন্দ নেয়ার চেষ্টা। ওই স্কুলের ৩য় শ্রেণির তানভির, রাহিম, চতুর্থ শ্রেণির রাহাত ও পঞ্চম শ্রেণির তানিয়াসহ একাধিক শিক্ষার্থী জানান, এই স্কুলে পড়ালেখা করতে ভালো লাগে না। খেলার মাঠ পানিতে ডুবে থাকে, খেলতে পারি না। স্কুলে প্রবেশ করার সময় বেশিরভাগ সময় পানিতে পড়ে গিয়ে কাপড় ভিজে যায়। ভিজা কাপড়ে পড়তে হয়।

এই সময় শিক্ষার্থীরা স্কুলের মাঠ ভরাট করে দেয়ার দাবি করেন। দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপলা রানী দাস জানান, বছরের অর্ধেকটা সময় স্কুলের মাঠে পানি জমে থাকে। এতে জাতীয় সংগীতসহ শপথবাক্য পাঠ করানো যায় না। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করার সময় সাপ ও জোঁকের কামড়ের ভয় পায়। পাঠদানও ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, দীর্ঘদিনের এই সমস্যাটা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের জানিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছে না। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রধান শিক্ষক সমস্যাটির কথা জানানোর পর উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে। এ ছাড়াও জেলার ঊধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক জানান, স্কুলের মাঠের জলাবদ্ধতার সমস্যা নিয়ে প্রধান শিক্ষক এসেছেন। বর্ষা শেষে আগামী শীতে মাঠ ভরাট করে দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD