সংবাদ শিরোনাম:

উত্তরণ’র নতুন কমিটি : সভাপতি শাহেদ, সম্পাদক শাকিল ও সাংগঠনিক কিশোর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:00:50 pm, Saturday, 11 August 2018
  • 76 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :
সরকারি ব্রজমোহল কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র বার্ষীক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বােধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার। সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দাস।

আরও উপস্থিত ছিলেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিন্টু কর, উত্তরণ উপদেষ্টা আজমল হোসেন লাবু, পার্থ সারথি, সাইফুর রহমান মিরন, সুকুমার মিত্র প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন স্নেহাংসু বিশ্বাস। উত্তরণ’র নবগঠিত কমিটিতে জুবায়ের হোসেন শাহেদ সভাপতি ও শাকিল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন কিশোর কুমার বালা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

উত্তরণ’র নতুন কমিটি : সভাপতি শাহেদ, সম্পাদক শাকিল ও সাংগঠনিক কিশোর

প্রকাশের সময় : 03:00:50 pm, Saturday, 11 August 2018