ইন্দুরকানীতে হত্যা, ডাকাতি সহ ছয় মামলার আসামী খুন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




ইন্দুরকানীতে হত্যা, ডাকাতি সহ ছয় মামলার আসামী খুন

ইন্দুরকানীতে হত্যা, ডাকাতি সহ ছয় মামলার আসামী খুন




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের ইন্দুরকানীতে হত্যা, ডাকাতি সহ ছয় মামলার আসামী আঃ জলিল হাওলাদার (৪৫) ওরফে রগ কাটা জলিল কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার কালাইয়া গ্রামের মিলবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আঃ জলিল উপজেলার কালাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেল।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের স্ত্রী নাজমা বেগম জনান, বুধবার (২৪ জুলাই) রাত আনুমানিক পৌনে এগারটার দিকে কালাইয়া গ্রামের নিজ বাড়ি থেকে আমার স্বামী জলিল কে স্থানীয় দুই যুবক ডেকে নিয়ে যায়।

পরে রাত আনুমানিক ২ টার দিকে কালাইয়া গ্রামের মিলবাড়ি নামক স্থানে সতীশ চন্দ্র মন্ডলের বাড়িতে শিবেশ্বরের বসত ঘরের পাশে ডাক চিৎকারের শব্দ শুনে শিবেশ্বরের স্ত্রী বাইরে নেমে দেখে এক ব্যাক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে গোমড়াচ্ছে। এসময় ঐ বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে জলিলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে বৃহস্পতিবার সকালে নিহত জলিলের মরদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ মাইনুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইন্দুরকানী থানা পুলিশ সূত্রে জানা যায়, জলিলের ঘাড়, হাত, মাথা ও পিঠে ৯টি কোপের চিহ্ন রয়েছে। নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানী থানাসহ দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি সহ ৬ টি মামলা রয়েছে।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ধারনা করা হচ্ছে রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা জলিলকে কুপিয়ে খুন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এখন ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD