ইংল্যান্ডে কী করছেন সুজানা? Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




ইংল্যান্ডে কী করছেন সুজানা?

ইংল্যান্ডে কী করছেন সুজানা?




মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এখন দুবাইতেই বেশি থাকছেন। দুবাইতে কয়েক বছরের আবাসন ভিসা পেয়েছেন তিনি। সেখানে নিকট আত্মীয়দের সঙ্গে থাকেন বলে জানিয়েছেন সুজানা। দুবাই থেকে ঢাকা, আবার ঢাকা থেকে দুবাই নিয়িমত যাতায়াত এখন এই শিল্পীর।

কিছুদিন আগে দুবাই থেকে ইংল্যান্ডে যান সুজানা। হঠাৎ ইংল্যান্ডে যাওয়ার কারণ জানতে চাইলে সুজানা জাফর বলেন, ‘কোনো শুটিংয়ের জন্য এখানে আসিনি। শুধুমাত্র বেড়াতে এসেছি।লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরতে আমার ভালোই লাগছে। সুন্দর পরিবেশ।’

জুলাইয়ের প্রথম দিকে অনেকদিন ঢাকায় ছিলেন সুজানা। তখন বেশকিছু টিভি অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া কক্সবাজারে শুটিংও করেছেন। তবে সেই শুটিং নাটক, না মিউজিক ভিডিওয়ের, সে বিষয়ে মুখ খোলেননি সুজানা।

এ বিষয়ে জানতে চাইলে সুজানা জাফর বলেন, ‘এই শুটিং নিয়ে রহস্য রাখতে চাই। কার সঙ্গে শুটিং করেছি বা কিসের শুটিং করেছি আপতত বলতে চাই না। এটুকু বলতে পারি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে যাচ্ছি। শুটিং এখনো কিছু বাকি আছে। ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে শুটিংয়ে অংশ নিব।’

আগে থেকেই মিডিয়ায় বেছে বেছে কাজ করেন সুজানা জাফর। এখন আরও কম কাজ করছেন। এ বিষয়ে সুজানার বক্তব্য হলো, ‘কোনো কাজের প্রস্তাব পেলে সেটা ভালো লাগলেই আমি করি। এছাড়া এখন আমি আমার নিজের ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত।’

সুজানা জাফর রাজধানীর বনানীতে ‘সুজানাস ক্লোজেট’ নামে একটি ফ্যাশন হাউস দিয়েছেন। নিজের ফ্যাশন হাউস নিয়ে আরও অনেক স্বপ্ন রয়েছে বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD