`আহা একি দেখছি'সরোয়ারের বাসায় গিয়েও দেখাই পেলেন না সাদিক আবদুল্লাহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




`আহা একি দেখছি’সরোয়ারের বাসায় গিয়েও দেখাই পেলেন না সাদিক আবদুল্লাহ

`আহা একি দেখছি’সরোয়ারের বাসায় গিয়েও দেখাই পেলেন না সাদিক আবদুল্লাহ




ভয়েস অব বরিশাল: ধানের শীষের মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সাথে দেখা করতে আজ বুধবার রাতে তার বাস ভবনে যান বরিশাল সিটির নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে সাদিক আবদুল্লাহ দেখা করতে গেলেও সরোয়ারের দেখা পাননি বলে জানাগেছে। এ সময় তার দেখা না পেয়ে তার বাসায় কিছুক্ষন বসে থেকে ফিরে আসেন বরিশালের নব-নির্বাচিত নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর পূর্বে তিনি বিকেলে চরমোনাই দরবার শরীফের মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করেন এবং বর্তমান পীরের সাথে সাক্ষাত করে কুশল বিনিময় ও দোয়া কামনা করেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরপূর্বে তিনি টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করলেন বরিশাল সিটির নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল নব-নির্বাচিত কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি মাজার জিয়ারত করেন। এ সময় উপস্তিত ছিলেন প্রবীণ আ.লীগ নেতা বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমদ, মহানগর আ.লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি এড. আফজাল হোসেন, সাধারন সম্পাদক এড.এ.কে.এম জাহাঙ্গীর, যুগ্ম-সাধারন সম্পাদক ও কাউন্সিলর গাজী নঈমূল হোসেন লিটু, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, নব-নির্বাচিত কাউন্সিলরগনসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানান সাদিক আব্দুল্লাহ।

এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি বরিশাল নগরীর যেসব এলাকা অনুন্নত ও অবহেলিত সেগুলোতে প্রথমে কাজ করতে চাই। পরে ধাপে ধাপে পুরো নগরীর উন্নয়ন করা হবে। বরিশাল সিটি কর্পোরেশনকে দূর্নীতি ও মাদক মুক্ত করার ঘোষণা দেন তিনি।
এরপূর্বে গত মঙ্গলবার ৩১ জুলাই দিবাগত রাতে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। সুত্র,নিউজ বরিশাল.কম

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD