আমরা কেন মাদকের কাছে হারবো, প্রশ্ন র‌্যাব ডিজির Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু




আমরা কেন মাদকের কাছে হারবো, প্রশ্ন র‌্যাব ডিজির

আমরা কেন মাদকের কাছে হারবো, প্রশ্ন র‌্যাব ডিজির




অনলাইন ডেস্ক:  র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, লাখ লাখ টাকা প্রতিবছর মাদক অর্থনীতিতে চলে যাচ্ছে। এগুলো প্রতিরোধ করতে হবে। আমরা হার না মানা জাতি, আমাদের গর্ব করার অনেক কিছু রয়েছে। আমরা কেন মাদকের কাছে হারবো?বুধবার (২৬ জুন) বিকালে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত এক সেমিনারে তিনি এই প্রশ্ন করেন।

সমাজ থেকে মাদক নির্মূলে জনগণকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, মাদকের অভিযান সফলতা বিচারের সময় এখনও আসেনি। এখন সময় হলো মানুষকে এই যুদ্ধে আরও সম্পৃক্ত করা।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করার দায় কেবল আইনশৃঙ্খলা বাহিনীর না, দেশের সব নাগরিককের এ দায় রয়েছে।

এটা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাঁচানোর লড়াই, এই লড়াই আমার না, বলতে হবে আমাদের।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. অরুপ রতন চৌধুরী। আরও বক্তব্য রাখেন, পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের বিশেষ পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার ও ইউল্যাবের উপ-উপাচার্য ড. সামসাদ মর্তূজা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD