আমতলীতে নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




আমতলীতে নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আমতলীতে নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আমতলীতে নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সাগর মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সাগর মুন্সি আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামের আলানুর মুন্সীর ছেলে। হত্যাকাণ্ডের পর প্রায় চার মাস পলাতক ছিলেন তিনি।

 

 

 

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর উপজেলার সেকান্দারখালী গ্রামের আলেয়া বেগম তার চাচাতো ভাসুরের ছেলে নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগমের কাছ থেকে ১০ কেজি চাল ধার নেন। এক বছরেও ঐ চাল পরিশোধ করেননি তিনি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলেয়া বেগম তার ছেলে আলানুর, জামাতা খলিল সিকদার, মেয়ে খালেদা ও আসমাকে ডেকে আনেন। এ সময় আলেয়ার নাতি সাগর মুন্সি নুরুল ইসলামকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

 

এ ঘটনায় নিহতের ছেলে আলীম বাদী হয়ে সাগর মুন্সীসহ ৭ জনকে আসামি করে আমতলী থানায় একটি হত্যা মামলা করেন। এরপর আলানুর মুন্সি ও তার মা আলেয়া বেগম, বোন খালেদা ও আসমাকে গ্রেফতার করে আমতলী থানা পুলিশ। ঘটনার পর থেকেই প্রধান আসামি সাগর মুন্সী পলাতক ছিলেন।

 

 

 

নিহত নুরুল ইসলাম মুন্সির স্ত্রী রানী বেগম বলেন, আলেয়া বেগম গত বছর আমার কাছ থেকে ১০ কেজি চাল ধার নেন। এক বছরেও তিনি তা পরিশোধ করেননি। ধারের চাল আমি ফেরত চাইলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্বজনরা আমার স্বামীকে ছুরি মেরে হত্যা করে। আমি এর বিচার চাই।

 

 

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সাগর মুন্সীকে ঢাকা থেকে গ্রেফতার করে আমতলী থানায় আনা হয়। বুধবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD