অপরাধী’র পর আরমান আলিফের ‘নেশা’ Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




অপরাধী’র পর আরমান আলিফের ‘নেশা’

অপরাধী’র পর আরমান আলিফের ‘নেশা’

অপরাধী’র পর আরমান আলিফের ‘নেশা’




 

অনলাইন ডেস্ক:সঙ্গীতাঙ্গনে হঠাৎ করেই পরিচিতি পান আরমান আলিফ। এই তরুণ শিল্পীর গাওয়া ‘অপরাধী’ গানটি এখন পর্যন্ত অনলাইন দুনিয়ায় সবচেয়ে বেশি ভিউ হওয়া বাংলা গান। ইউটিউবে ১৩ কোটিরও বেশি ভিউ হয়েছে গানটির।

‘অপরাধী’র পর এবার নতুন গান নিয়ে ঈদে হাজির হচ্ছেন এই তরুণ শিল্পী। এবারের গানের শিরোনাম ‘নেশা’। নিজেরেই লেখা, সুর ও কণ্ঠে গানটি শিগগিরই প্রকাশ পাবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এ গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন, এই গানের কথা ও সুরে নতুনত্ব রয়েছে। আশা করি, এবারের ঈদে ‘নেশা’ গানটি সঙ্গীতপ্রেমীদের বাড়তি আনন্দ জোগাবে। সবার অব্যাহত উৎসাহ-অনুপ্রেরণাই আমার আগামীর পথচলার পাথেয়।

তিনি আরও বলেন, এটি আসলে আমার জন্য ভালো লাগারই একটা বিষয়। সত্যিকার অর্থে ‘অপরাধী’ গানটি যে এমনভাবে সাড়া ফেলবে, একদমই ভাবিনি। ফেসবুক, ইউটিউবে সবার কমেন্ট, প্রশংসা এবং উৎসাহ-অনুপ্রেরণায় আমি মুগ্ধ। এজন্য সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। এখন সঙ্গীত নিয়ে প্রত্যাশাটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD