সংবাদ শিরোনাম:

‘অপরাধী’কে ছুঁতে পারবে আলিফের ‘বেঈমান’?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:08:02 am, Sunday, 19 August 2018
  • 137 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:‘অপরাধী’ গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন তরুণ শিল্পী আরমান আলিফ। বাংলা গানের ইতিহাসে ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা গানের রেকর্ডটিও আলিফের ‘অপরাধী’র দখলে। এরইমধ্যে ‘বেঈমান’ নামে নতুন আরো একটি গান নিয়ে সামনে এলেন এই তরুণ।

‘অপরাধী’ চমকের পর আরমান আলিফ গেল ক’মাস বেশ চুপচাপ ছিলেন। বিরতির পর এবার তিনি হাজির হলেন একেবারেই নতুন একটি গানের ভিডিও নিয়ে, ঈদ উৎসব রাঙাতে।

১৮ আগস্ট দুপুরে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গান-ভিডিও ‘বেঈমান’। ‘অপরাধী’র পর এটাই নতুন কোনও ভিডিও প্রকাশ পেল তার। যথারীতি গানটির কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা। আর পুরো গান-ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান লিমন।

গল্পনির্ভর গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, আসলে সিএমভির সঙ্গে এই কাজটি করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘বেঈমান’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই সুখকর বিষয়। আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে, কারণ আনুষ্ঠানিকভাবে এটা আমার ২য় মিউজিক ভিডিও। তবে এবারের ভিডিওটির নির্মাণ এবং গল্প সত্যিই অসাধারণ হয়েছে। আশা করছি এবারও সবার মন রক্ষা করতে পারবো।https://www.youtube.com/watch?v=X5KkjRMaju4

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘অপরাধী’কে ছুঁতে পারবে আলিফের ‘বেঈমান’?

প্রকাশের সময় : 12:08:02 am, Sunday, 19 August 2018