হিজলায় দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




হিজলায় দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা

হিজলায় দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা




হিজলা প্রতিনিধি ॥ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় দুদকের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দুর্নীতিবিরোধী শপথ, মানববন্ধন শেষে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ছানোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার।
সভায় বক্তারা বলেন, “দুর্নীতি প্রতিরোধ কমিটির লক্ষ্য হলো প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের বিভিন্ন শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করা।”

এসময় অনুষ্ঠানে হিজলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাত সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে বীরমুক্তিযোদ্ধা মো. ছানোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সৈয়দ গোলাম রব্বানী (নাগর মীরা)।
স্বাগত বক্তব্যে রব্বানী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সমাজের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তির অংশগ্রহণ জরুরি।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইলিয়াস সিকদার বলেন, “দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করতে প্রতিরোধ কমিটির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ গ্রহণ, তদন্তে দুদককে সহযোগিতা এবং মাঠপর্যায়ে সচেতনতা তৈরিতে কমিটিকে আরও সক্রিয় হতে হবে।” তিনি আরও বলেন, “কারও উপর বাড়তি চাপ বা অস্বস্তি সৃষ্টি করা যাবে না; বরং নৈতিকতা ও স্বচ্ছতার চর্চার মাধ্যমে হিজলাকে একটি দুর্নীতিমুক্ত উপজেলায় রূপান্তর করতে হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD