হাসপাতাল থেকে শিশু চুরি Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




হাসপাতাল থেকে শিশু চুরি

হাসপাতাল থেকে শিশু চুরি

হাসপাতাল থেকে শিশু চুরি




ভয়েস অব বরিশাল ডেস্ক।। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতারণা করে তাইবা নামের দুই মাস বয়সী একটি শিশু কন্যা চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে হাসপাতাল থেকে এই শিশু চুরির ঘটনাটি ঘটে।

 

 

চুরি যাওয়া শিশু তাইবা উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিন ও সীমা খাতুন দম্পতির মেয়ে।

 

 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, আজ সকালে উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিনের স্ত্রী সিমা খাতুন তার দুই মাসের মেয়ে তাইবাকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসেন।

 

 

এ সময় বহির্বিভাগে লাইনে অনেক ভিড় থাকায় পাশে থাকা অজ্ঞাত এক নারী সীমা খাতুনকে বলেন, আপা আপনার বাচ্চা আমার কোলে দেন আর আপনি ডাক্তার দেখিয়ে আসেন। এ সময় সীমা তার শিশুকে ওই নারীর কাছে দিয়ে ডাক্তার দেখানোর জন্য যান। কিছু সময় পর সিমা খাতুন ডাক্তার না দেখিয়ে ফিরে এসে দেখেন শিশুসহ অজ্ঞাত ওই নারী সেখানে নেই।

 

 

পরে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরা দেখে শিশু কন্যাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন।

 

 

এ ঘটনার পর থেকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD