মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে

মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে




হিজলা প্রতিনিধি ॥ ইলিশ ও জাটকা রক্ষায় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে রাতভর বিশেষ অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় একটি পাঙ্গাশের পোনা ধরার নিষিদ্ধ চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। আদালতের আদেশে আটক ১৪ জেলের মধ্যে ১০ জনকে চার হাজার টাকা করে এবং চারজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

আটক জেলেরা মেহেন্দিগঞ্জ, হিজলা, ভোলা ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ইলিশ ও অন্যান্য দেশীয় মাছের প্রজনন রক্ষায় সরকার নির্ধারিত অভয়াশ্রম এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, জেলেরা যাতে নিষিদ্ধ জাল ব্যবহার করতে না পারে এবং নদীর মৎস্য সম্পদ রক্ষা পায়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং পাঙ্গাশের পোনা ধরার চাঁই বিনষ্ট করা হয়েছে। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD