মামিকে ধর্ষণের অভিযোগে ভাগ্নে... Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




মামিকে ধর্ষণের অভিযোগে ভাগ্নে…

মামিকে ধর্ষণের অভিযোগে ভাগ্নে…

মামিকে ধর্ষণের অভিযোগে ভাগ্নে...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুরের রামগতিতে আপন মামিকে ধর্ষণের অভিযোগে মো. মিজান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

এর আগে রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানায় পুলিশ।

 

 

অভিযুক্ত মিজান উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার মো. মুরাদ হোসেনের ছেলে।

 

 

পুলিশ জানায়, ২০ জানুয়ারি রাতে মিজান একই এলাকায় মামার বাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি তার মামিকে (২২) ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর মা বাদী হয়ে মিজানকে আসামি করে ২৫ জানুয়ারি রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়।

 

 

এদিকে মামলা দায়েরের পর অভিযুক্ত মিজান আত্মগোপনে চট্টগ্রামে চলে যান। সেখানে দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

 

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান তার আপন মামিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD