মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর




মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-৩ আসনের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ এর কলার ছড়ি প্রতিকের এক সমর্থক ছিলেন।

জানাগেছে, নির্বাচনী বিরোধের জের ধরে বুধবার দুপুরে নাগ্রাভাংগা এলাকায় দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। ওই বিরোধের জেরে বিকেলে বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়।

পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD