মঠবাড়িয়ায় গৃহ শিক্ষককে কুপিয়ে জখম, আটক দুই Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ




মঠবাড়িয়ায় গৃহ শিক্ষককে কুপিয়ে জখম, আটক দুই

মঠবাড়িয়ায় গৃহ শিক্ষককে কুপিয়ে জখম, আটক দুই




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহ-শিক্ষক বোল্লাল হোসেন (৪৫) কে কুপিয়ে জখম করায় ১২ জন নামীয় ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। শনিবার রাতে ভুক্তভোগী ঐ গৃহ শিক্ষক এর স্ত্রী শিরিন আক্তার বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এঘটনায় থানাপু‌লিশ রা‌তেই এজাহার নামীয় প্রধান আসামি হাবিবুর রহমান মিলন মৃধা ও তৌহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে।

জানা‌গে‌ছে গত শুক্রবার রাতে বেল্লাল হোসেনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে আহত ঐ শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ঐ শিক্ষক বেল্লাল হোসেন চর ভোলমারা গ্রামের মজিদ তালুকদারের ছেলে । সে বাসা বাড়িতে গিয়ে শিক্ষকতা করতেন।

মামলা সূত্রে জানা যায়, হাসানের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে গৃহ শিক্ষক বেল্লাল হোসেন স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় চর ভোলমারা এলাকায় পৌছালে প্রতিপক্ষরা তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রদিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এ হামলায় জড়িত এজাহার নামীয় দুইজনকে গ্রেপ্তার করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেস্টা অব্যহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD