বুড়িগঙ্গা নদীতে প্রতিযোগিতায় দুই লঞ্চ,এ যেন এক মরণ খেলা Latest Update News of Bangladesh

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ




বুড়িগঙ্গা নদীতে প্রতিযোগিতায় দুই লঞ্চ,এ যেন এক মরণ খেলা

বুড়িগঙ্গা নদীতে প্রতিযোগিতায় দুই লঞ্চ,এ যেন এক মরণ খেলা

বুড়িগঙ্গা নদীতে প্রতিযোগিতায় দুই লঞ্চ,এ যেন এক মরণ খেলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পোস্তগোলা সেতুর কাছে নদীতে এম ভি ইয়াদ ও এমভি শ্রীনগর লঞ্চ দুটি কে কার আগে যাবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হাজারো যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে প্রতিযোগিতায় নামে এ দুটি লঞ্চ। এ যেন এক মরণ খেলা।

 

প্রতিনিয়ত এমন ঘটনা ঘটলেও নৌ পুলিশ দেখেও কখনও কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। ঢাকার বুড়িগঙ্গা নদীসহ দেশের দক্ষিণ অঞ্চলের ১৭টি নদীতে লঞ্চ চালকরা এ ধরনের প্রতিযোগিতা করেন বলে অনেক লঞ্চ যাত্রীরা অভিযোগ।

 

 

ঢাকা জর্জ কোটের সিনিয়র আইনজীবী জাকির হোসেন বলেন, তিনি প্রায়ই অবসরে বাড়িতে যান। যাওয়া-আসার সময় লঞ্চে এ ধরনের প্রতিযোগিতা দেখে লঞ্চের মাষ্টারদের অনুরোধে জানিয়েও কোনো ফল পাননি।

 

 

কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বুড়িগঙ্গা নদীসহ দেশের সকল নদী এখন নৌ-পুলিশের অধীনস্থ। তাই থানা পুলিশের ইচ্ছা থাকা সত্ত্বেও ওই ধরনের চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছেন না।

 

 

সদরঘাট টার্মিনাল নৌ পুলিশের ওসি গোলাম মোরশেদ তালুকদার জানান, যাত্রী ও এলাকাবাসী একাধিক অভিযোগ করেছে। নৌ পুলিশ সদরঘাট টার্মিনাল প্রায়ই চালদের মাইকিং করে সর্তক করলেও চালকরা বিষয়টি আমলে নিচ্ছেন না।

 

 

তিনি জানান, এ ধরনের প্রতিযোগিতা বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ লঞ্চ মালিক সমিতির যাত্রী কল্যাণ সমিতির নৌযান শ্রমিক ফেডারেশনেরসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে যদি লঞ্চ চালকরা সতর্ক না হয় তখন নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ অভিযুক্ত চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD