বরিশালে গোমা সেতু উদ্বোধন, ঈদযাত্রা নির্বিঘ্ন: সেতুমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বরিশালে গোমা সেতু উদ্বোধন, ঈদযাত্রা নির্বিঘ্ন: সেতুমন্ত্রী

বরিশালে গোমা সেতু উদ্বোধন, ঈদযাত্রা নির্বিঘ্ন: সেতুমন্ত্রী




বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকারের সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। সড়কপথে কোনো বড় যানজট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখার ফলে যাত্রীরা স্বস্তিতে আছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) বাকেরগঞ্জ উপজেলা-এ রাঙামাটি নদীর ওপর নির্মিত ‘গোমা সেতু’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ দেশের বিভিন্ন স্থানে গেছেন। এই বিশাল জনগোষ্ঠীর যাত্রা নির্বিঘ্ন করতে সরকার আগাম প্রস্তুতি নেয়, যার সুফল এখন স্পষ্ট।

তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন দেশের সার্বিক অগ্রগতির জন্য অপরিহার্য। এ লক্ষ্যে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু করা হবে।

নৌপথের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ সচল রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ১২০০ কিলোমিটার নদীতে খননকাজ চলছে এবং আরও সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সদরঘাট থেকে বিভিন্ন রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে, যা ঈদযাত্রাকে আরও সহজ করেছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য আবুল হোসেন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD