পায়রায় কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




পায়রায় কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

পায়রায় কুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু




কলাপাড়া প্রতিনিধি :বাংলাদেশে একের পর এক গড়ে উঠছে বিদুৎ উৎপাদন কেন্দ্র। দেশে দক্ষ জনশক্তি তৈরি না হওয়ায় এসব বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই বিদেশি প্রকৌশলী নির্ভরশীলতা হয়ে পরেছে। এসব দিক বিবেচনায় নিয়ে এ খাতে দক্ষ শক্তি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের প্রকৌশলীদের পাওয়ারপ্ল্যান্ট ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড ।

চীন ও বাংলাদেশের রাস্ট্রয়ত্ত্ব যৌথ এ প্রতিষ্ঠানের আয়োজনে রবি ও সোমবার দুইদিন ব্যাপী বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে।

এতে অংশ নেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) তড়িত এবং যান্ত্রিক অনুষদের চতুর্থ বর্ষের ৫০ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক। এসময় পাওয়ার প্ল্যান্টের বয়লার চেম্বার, কয়লার ব্যাবহার এবং কয়লা খালাসের জেটি সহ কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখানো হয় প্রশিক্ষনার্থীদের। শেখানো হয় পাওয়ারপ্ল্যান্ট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রার্থমিক বিষয় গুলো।

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগ্রহ ভরে এ প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD