পরীমনির বাসায় মিলেছে এলএসডি ও আইস Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা অধ্যাদেশের চাপে সংসদ, সময়সীমা ঘনিয়ে আসায় বাড়ছে তৎপরতা শান্তি প্রস্তাবের আড়ালে মধ্যপ্রাচ্যে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র!




পরীমনির বাসায় মিলেছে এলএসডি ও আইস

পরীমনির বাসায় মিলেছে এলএসডি ও আইস

পরীমনির বাসায় মিলেছে এলএসডি ও আইস




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর বনানীতে আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায়অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি), মদ ও আইস উদ্ধার করা হয়। র‌্যাবের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

অভিযানে অংশ নেয়া এক র‌্যাব কর্মকর্তা জানান, অভিযান শুরুর পর চিত্রনায়িকা পরীমনি নানা ধরনের টালবাহানা শুরু করেন। তিনি র‌্যাবকে অসহযোগিতা করে কালক্ষেপণ করেন। এ সময়ে তিনি তার বাসায় থাকা মদ লুকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ঘরভর্তি মাদক তিনি কোথায় লুকাবেন ভেবে পাচ্ছিলেন না। তার বাসা তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করা হয়।

 

 

তিনি আরো জানান, তার ড্রয়িং রুমের কাভার, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়।

 

 

অভিযানে অংশ নেওয়া অপর এক র‌্যাব কর্মকর্তা জানান, পরীমনির বাসার প্রত্যেক জায়গায় মদসহ নানা ধরনের মাদক ছিল। তার কাছে এমন মদ রয়েছে যা দেশে আমদানি করার সক্ষমতা কম লোকের রয়েছে। দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদে তার বাসা ভরপুর।

 

 

এদিকে পরীমনি আটকের পর র‌্যাব সদর দফতরে নেওয়া হয়েছে। সেখানে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD