নগরীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক দম্পত্তি আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




নগরীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক দম্পত্তি আটক

নগরীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক দম্পত্তি আটক




স্টাফ রিপোর্টার : এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মধ্য দিয়াপাড়া এলাকার সিকদার বাড়ির মৃত আবু তালেব সিকদারের পুত্র মাসুদ রানা (৩৮) ও তার স্ত্রী হেলেনা বেগম। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকায় অভিযান চালানো হয়।

 

ওই এলাকার কন্টাকটর বাড়ির ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে আটক করেন এবং তার কাছ থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে মাসুদ রানার স্বীকারোক্তি অনুযায়ী তার স্ত্রী হেলেনার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এএসআই জুয়েল, এএসআই জালাল ও এএসআই আব্দুর রাজ্জাক-২। আটককৃতদের আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ২৭/১৮।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD