বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভোট দিলেন বরিশাল-৫ প্রার্থী সৈয়দ ফয়জুল করিম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:12:33 am, Thursday, 12 February 2026
  • 3 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল জেলার ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম বৃহস্পতিবার সকালে রূপাতলী হাউজিং এলাকার একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। একই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাজুড়ে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সাধারণ কেন্দ্রে দুজন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৯৯টি মোবাইল টিম ও ১২টি স্ট্রাইকিং টিম মাঠে রয়েছে। প্রতিটি উপজেলায় গড়ে ১০০ জন এবং মহানগর এলাকায় ৪০০ জন সেনাসদস্য মোতায়েন রয়েছে। ইউনিয়নভিত্তিক সেনা টহল দল কাজ করছে। বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন। র‌্যাবের ছয়টি বিশেষ টহল দলও সক্রিয় রয়েছে।

দুর্গম হিজলা, মেহেন্দিগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নদীবেষ্টিত এলাকায় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সালাম’ অবস্থান করছে। কোস্টগার্ড ও নৌপুলিশ নদীপথে নিরাপত্তা জোরদার করেছে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ছয়টি আসনে মোট ৮৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বরিশাল-৫ আসনে সর্বোচ্চ ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন ভোটার রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভোট দিলেন বরিশাল-৫ প্রার্থী সৈয়দ ফয়জুল করিম

প্রকাশের সময় : 11:12:33 am, Thursday, 12 February 2026