ঝালকাঠি-২ আসনে দুই প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




ঝালকাঠি-২ আসনে দুই প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠি-২ আসনে দুই প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নিয়ামুল করিম ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোটিশ জারি করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা মো. আরিফ হোসেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল এবং আলোকসজ্জাসহ সব নির্বাচনী সামগ্রী অপসারণ করতে হবে। কিন্তু পরিদর্শন ও প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, উক্ত দুই প্রার্থীর পোস্টার এখনও ঝালকাঠি ও নলছিটি শহরের বিভিন্ন স্থানে দৃশ্যমান।

নোটিশে আরও বলা হয়েছে, এটি ২০২৫ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, বিধি ৭ (ক) লঙ্ঘনের ঘটনা। প্রার্থীদের ১১ জানুয়ারি বেলা ১১:৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য উপস্থিত হতে হবে। নলছিটি থানার ওসিকেও নোটিশের প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নিয়ামুল করিম ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সিরাজী বলেন, “আমার কর্মীরা সব পোস্টার অপসারণ করেছে, কিছু হয়তো অগোচরে থেকে গেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং লিখিত জবাব দেব।”

নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, প্রার্থীদের আচরণবিধি অনুসরণ না করলে নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণকারীর আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝালকাঠি-২ নির্বাচনী এলাকা বর্তমানে এই বিষয় নিয়ে রাজনৈতিক আলোচনা ও নজরদারিতে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD